
বাংলাদেশে নাকি ক্রিকেটের জনপ্রিয়তা কমে গেছে—এমন কথা এখন প্রায়ই শোনা যায়। অনেকে তো সরাসরি বলেই বসেন, মানুষ নাকি এখন ফুটবলের দিকেই বেশি ঝুঁকছে, বিশেষ করে হামজা-শমিতদের মত বড় বড় নাম আসার পর।
কিন্তু বাস্তবটা ভিন্ন গল্প বলে!
তারকা ছাড়া ক্রিকেটের এই তথাকথিত “খারাপ সময়েও” শুধু Cricbuzz-এর ওয়েবসাইট আর অ্যাপেই ৪ কোটিরও বেশি মানুষ স্কোরকার্ড দেখেছে! এটা শুধু একটা প্ল্যাটফর্মের হিসাব। এর বাইরে ESPNcricinfo আছে, টিভি লাইভ আছে, মোবাইলে স্ট্রিমিং আছে, এমনকি গুগল নিজেও লাইভ আপডেট স্কোর দেয়—সব মিলিয়ে দর্শকের সংখ্যা কতো হতে পারে, সেটা সহজেই অনুমান করা যায়।
মানে, যারা বলে ক্রিকেট শেষ—তাদের জন্য এই সংখ্যাগুলোই বিশাল এক জবাব!
ভাবুন তো, দলে নেই সাকিব-তামিম-মাশরাফি বা মাহমুদউল্লাহ-মুশফিকের মত বড় নাম। তারপর দলটা যখন ছন্দে নেই, সাম্প্রতিক বিশ্বকাপ খেলতে পারেনি, দেশজুড়ে ক্রিকেট বোর্ড নিয়ে বিতর্ক, ক্রিকেটে রাজনীতি মিশানো ছাড়াও কিছু মানুষ ক্রিকেটারদেরই দেখতে না পারা ক্রিকেট বন্ধ করারো মতো দাবিও করে, তখনও যদি এত মানুষ শুধু স্কোর দেখতে আসে, তাহলে বড় কোনো আইসিসি ট্রফি জিতলে দেশের ক্রিকেট উন্মাদনা কোথায় গিয়ে দাঁড়াবে!
বাংলাদেশে ক্রিকেট শুধু একটা খেলা না—এটা একটা আবেগ, একটা অভ্যাস, অনেকের জীবনের অংশ।
চাইলেই এটাকে মুছে ফেলা যায় না। কারণ ক্রিকেট এখনো এই বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের ভেতরেই বেঁচে আছে ও থাকবে।
